• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগ

অভিযান 24 / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

অভিযান 24 ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গোষ্ঠির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকারসহ উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছে। আহতরা জেলা সদর’সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
জানাযায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠির আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠির মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী পিস্তলের ব্যবহার করতেও দেখা যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 


More News Of This Category

You cannot copy content of this page