• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকসা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূঁইয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় অপর ৪জন আহত হয়।

নিহত আবুল কালাম আজাদ ভূইয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জেলায় একটি সভায় অংশগ্রহণ করে আবুল কালাম আজাদ ভূইয়া ও ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক প্রশিক্ষক জিয়াউর রহমান আখাউড়ায় যান। সেখান থেকে রাতে ব্যাটারি চালিত ইজিবাইকযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে কোড্ডায় তিতাস সেতুর সামনে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালামসহ ইজিবাইকের পাঁচজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা দুটি আটক করা হয়েছে। দুই চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category

You cannot copy content of this page