• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায়  ১১ বছরের শিশু গৃহকর্মী নির্যাতন,ডাক্তার দম্পতির বিরুদ্ধে অভিযোগ

অভিযান ডেস্ক:   / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মাইনুদ্দিন চিশতী, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: 

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমাড়শীল মোড়ে অবস্থিত ঢাকার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত চিকিৎসক ডা. কে এম আব্দুল্লাহ আল নোমানের বাসায় গৃহপরিচারিকার কাজ করত আয়েশা (১১) নামের এক কিশোরী। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, প্রায় ৯ মাস আগে আয়েশার নানা তাকে ওই চিকিৎসকের বাসায় কাজের জন্য দিয়ে যান। কাজ নেওয়ার পরপরই মেয়েটির লম্বা চুল কেটে দেন চিকিৎসকের স্ত্রী। গত তিন মাস ধরে পরিবারের সদস্যরা তাকে দেখতে বা বাড়িতে নিয়ে যেতে চাইলে নানা অজুহাতে দেখা করতে দেননি ওই ডাক্তার দম্পতি। মেয়েটির পরিবারের দাবি, বারবার অনুরোধ করেও তারা আয়েশার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।পরে কোনো উপায় না পেয়ে  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পরিবারের লোকজন। পরে ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিনের সহযোগিতায় অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page