• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মো. রুবেল মিয়া :
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগান কে সামনে রেখে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে কালীকচ্ছ শহিদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ইকবাল হোছাইন (পিপিএম), সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান, সভাটি সঞ্চালনা করেন সরাইল থানার সেকেন্ড অফিসার এসআই মো. জয়নাল আবেদীন।

এছাড়াও সভায় বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামেদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদ মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি আরিফুল ইসলাম সুমন, কালীকচ্ছ ইউপির চেয়ারম্যান ছায়েদ হোসেন, নোয়াগাও ইউপির চেয়ারম্যান মনছুর, কালীকচ্ছ ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া প্রমুখ।

উক্ত সভায় উপজেলার কালীকচ্ছ ও নোয়াগাও ইউনিয়নের জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page