• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন সুলতানপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সুলতানপুর বিটের ব্যানারে বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় বিট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
ব্যানারে উল্লেখ করা হয়েছে, সুলতানপুর বিটের দায়িত্বে রয়েছেন বিট পুলিশিং অফিসার এসআই মো. সাকিকুল ইসলাম ও এসআই মো. মনির হোসেন। এছাড়া সহকারী বিট পুলিশিং অফিসার হিসেবে রয়েছেন এসআই মো. আবু ইউসুফ, এসআই মো. আলী হোসেন এবং এসআই নুরুল আমিন।
বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের মতে, বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়বে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


More News Of This Category

You cannot copy content of this page