• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

ভারত – বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা পেলেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের মিশু

Reporter Name / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

 আখাউড়া প্রতিনিধি : বাংলাদেশ – ভারত দু’দেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন তুলে ধরে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘ভারত – বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা পেয়েছেন যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি এবং আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন মিশু। শনিবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রবীন্দ্র ভবনে এক জাঁকজমকপূর্ণ ও অনাড়ম্বর অনুষ্ঠানে ভারতের বালাজি গ্রুপের কর্ণধার পঙ্কজ রায় উত্তরীয় পরিয়ে তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। ভারত – বাংলাদেশ সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর) ত্রিপুরা চ্যাপ্টার “ভারত – বাংলাদেশ মৈত্রী উৎসবে” তাকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। দু’দেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন তুলে ধরার পাশাপাশি মহিউদ্দিন মিশু বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল সীমান্তের মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে সাংবাদিকতা জগতে অক্লান্ত পরিশ্রম করে অপরাধীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। যুগান্তর পত্রিকায় একাধিক আলোচিত অনুসন্ধানী প্রকাশিত প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্থানে একাধিক সম্মাননা পেয়েছেন মহিউদ্দিন মিশু। সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতায় দেশসেরা সাংবাদিকের স্বীকৃতি হিসাবে ২০১৯ সালে ঢাকা থেকে ‘মৃত্তিকা পদক’ পেয়েছেন মহিউদ্দিন মিশু। ভারত-বাংলাদেশ সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন তুলে ধরে বিশেষ অবদান রাখায় এর আগেও ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্য থেকে ২০১৭, ২০১৮ ও ২০২২ সালে রাজ্য থেকে মহিউদ্দিন মিশু সম্মাননা স্মারক পেয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, রাজ্য সরকারের যুব, ক্রীড়া ও সমাজ কল্যাণ এবং শ্রম বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আল আমীন, ত্রিপুরা সরকারের তথ্য ও সাংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, বাংলাদেশ সিবিআইআর পরিচালক শাহিদুল হাসান খোকন, কোলকাতা পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই, ত্রিপুরা বালাজি হেলথ্ কেয়ারের চেয়ারম্যান পার্থ প্রতিম সাহা মঞ্চে উপস্থিত ছিলেন। মহিউদ্দিন মিশু ভারত ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠন তাকে বিভিন্ন সময়ে একাধিকবার সম্মাননায় ভূষিত করে পদক তুলে দেন। মহিউদ্দিন মিশু দেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার সাহেবনগর জে. আলী ভিলেজের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে দৈনিক জনতা সালে ‘দৈনিক জনতা’ -এ লেখালেখির মধ্যদিয়ে সাংবাদিকতায় তার যাত্রা শুরু হয়। পূর্বাঞ্চলে সাহসী ও নির্ভীক সাংবাদিক হিসেবে মহিউদ্দিন মিশুর বেশ খ্যাতি রয়েছে। সম্মাননা গ্রহণ করে মহিউদ্দিন মিশু বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ভারত – বাংলাদেশ সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর) ত্রিপুরা চ্যাপ্টার সংশ্লিষ্টদের ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি। এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়। ‘আমার সমস্ত শিক্ষকদের এ সম্মাননা উৎসর্গ করলাম।’ 


More News Of This Category

You cannot copy content of this page