• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে অনিয়মের ঘটনায় গ্রেপ্তার-০২

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাদারীপুর জেলা প্রতিনিধি  : মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫, তারিখ ২৭ এপ্রিল ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)-কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের বিষয়ে যথেষ্ট প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।


More News Of This Category

You cannot copy content of this page