হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হয়েছে হবিগঞ্জের মাধবপুরের মেয়ে আভনি ফাতিমা জান্নাত।
রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলানগর গ্রামের বাসিন্দা ধর্মঘর ডিগ্রী কলেজের প্রভাষক আঃ আলীম এবং শামীমা ইয়াছমিন এর সন্তান আভনি ফাতিমা জান্নাত
হবিগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন। শিক্ষক বাবাসহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছে সে । ছোটবেলা থেকে
আভনি ফাতিমা জান্নাত এর মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টা, পরিবারের সদস্যদসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামঞ্চালে বেড়ে উঠা আভনি ফাতিমা জান্নাত এর শিক্ষাজীবনের পথ চলাকে।