• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরের পাতানো মামলায় ” তানিম’ বেকসুর খালাস

Reporter Name / ৩৬১ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কাওসার আহমেদ, মাধবপুর ( হবিগঞ্জ ) থেকে :

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ হবিগঞ্জ এর বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধিত/০৩) এর ৯(৪)/৩০ ধারা মোতাবেক দায়ের কৃত মামলা থেকে মামলার ৩ নং আসামী মোঃ তানিম মিয়াকে বেকসুর খালাস প্রদান করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের কমলপুর গ্রামের প্রবাসী ফজলুর রহমানের স্ত্রী অঞ্জনা বেগম সামাজিক প্রতিদ্বন্দ্বিতা, সাধারণ মলিমালিন্য নিয়ে মিথ্যা ও পাতানো ভাবে তার দেবর মোঃ বজলুর রহমান, ভাসুরের ছেলে মোঃ সবুজ মিয়া ও প্রতিবেশী মোঃ তানিম মিয়া কে যথাক্রমে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইন ( সংশোধিত/০৩) এর ৯(৪)/৩০ ধারা মোতাবেক মামলা দায়ের করে । মামলা নং -৬০/২০২২ , তারিখ -২৮/০৩/২০২২ খ্রিঃ । বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার মহোদয় হবিগঞ্জ এর উপর দায়িত্ব প্রদান করলে তিনি মামলাটি তদন্তের জন্য মাধবপুর থানায় প্রেরন করেন । মাধবপুর থানার ওসি সাহেব মামলাটি তদন্তের জন্য জনাব মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া (বিপি নং -৮০০০১৫১৮১৪) এস আই, কাশিম নগর পুলিশ ফাঁড়ি, বহরা, মাধবপুর, হবিগঞ্জ এর উপর ন্যাস্ত করেন। চৌকশ পুলিশ অফিসার মামলার বিষয়ে প্রকাশ্যে, গোপনে, নিরপেক্ষ লোকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ও ১৬১ ধারায় স্বাক্ষীগণের জবান বন্দী গ্রহণ করেন। তদন্তে মামলার ৩ নং আসামী মোঃ তানিম মিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয় নাই বলে প্রতিবেদন দাখিল করেন।
বিগত ০৬/০৭/২০২২ খ্রিঃ তারিখ প্রতিবেদনের শুনানী কালে উক্ত ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ হালিম উল্লাহ চৌধুরী মামলার নথিপত্র, তৎসমর্থনে তদন্ত প্রতিবেদন, ১৬১ ধারায় গৃহিত স্বাক্ষীগণের জবান বন্দী পর্যালোচনা ও বিজ্ঞ কৌসুলি গণের বক্তব্য শ্রবণ করে মামলার ৩ নং আসামী মোঃ তানিম মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় মামলা হতে তাকে বেকসুর খালাস প্রদান করেন।
মিথ্যা ও পাতানো মামলার পরি প্রেক্ষিতে তানিম মিয়ার পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, মানসিক ভাবে হয়রানি ও মামলা পরিচালনা এবং ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়েছে। মিথ্যা ও পাতানো ভাবে কাউকে মামলায় জড়িয়ে হয়রানি, মানহানি ও আর্থিক ক্ষতি করা সম্পূর্ণ আইন শৃংখলার পরিপন্থী।


More News Of This Category

You cannot copy content of this page