• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

মাধবপুরের সরকার নির্ধারিত  মূল্যে হারভেস্টার মেশিন এর সুবিধা পাচ্ছে না কৃষক

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আবুল হোসেন সবুজ ষ্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের মাধবপুরে সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটতে পারছে না কৃষক। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির ভয়ে অধিক মুল্যেই বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে তাদের। গতকাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে একটি হারভেস্টার মেশিন প্রবেশ করে। মেশিন মালিক উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মিশুক মিয়া (৫০)প্রতি শতক জমির ধান কাটা বাবদ ৯০ টাকা করে আদায় করছেন। কৃষকরা নিরুপায় হয়ে অতিবৃষ্টি ও শিলা বৃষ্টি থেকে বাঁচতে উচ্চ মূল্য ধান কাটতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নজরে আসলে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করি কৃষি কর্মকর্তা জানান গত সমন্বয় মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ হারভেস্টার মালিকদেরকে ৬০ টাকা শতাংশ প্রতি বিঘা (৩৩শতাংশ) ২০০০ টাকা মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সে বেশি নিতে পারবে না উপজেলা কৃষি অফিসার হারভেস্টার মেশিন নাম ঠিকানা জানতে চাইলে আমি whatsapp প্রথমের নাম ঠিকানা ও পরে মোবাইল নাম্বার প্রদান করি। কিছুক্ষণ পর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আমাকে ফোন করে মালিকের মোবাইল নাম্বার চাইলে  আমি উনাকেও মোবাইল নাম্বার প্রদান করি । পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অফিসার আমাকে জানান হারভেস্টার মেশিন মালিকের সঙ্গে তার কথা হয়েছে এবং মালিক শতাংশ ৬০ টাকা করে নিবে বলে তাকে কথা দিয়েছেন। কিন্তু তারপরও হারভেস্টার মেশিন মালিক মিশুক মিয়া সবার কাছ থেকে ৯০ টাকা শতক করে আদায় করেছেন। সাতপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান আশি শতক জমের ধান কাটিয়েছেন তাকে প্রতি শতাংশের জন্য ৯০ টাকা করে দিতে হয়েছে। তাজুল ইসলাম জানান সেবা ৭২ শতাংশ জমির ধান কেটেছে এবং প্রতি শতাংশ নব্বই টাকা করে পরিশোধ করেছে। একই গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান সেও ৯০ টাকা শতক পরিশোধ করেছেন। আমি নিজেও বাধ্য হয়ে শিলাবৃষ্টি থেকে বাঁচতে একই রেটে ধান কাটতে বাধ্য হয়েছি। এ ব্যাপার উপজেলা কৃষি কর্মকর্তা জানান আপনি বিষয়টির উপরে আমাকে একটি লিখিত অভিযোগ দেন প্রমাণ পেলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান ফোন করে মেশিন মালিক মিশুক কে অতিরিক্ত মূল্য নেওয়ার জন্য না করেছেন।এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট কৃষক সমাজ দাবি জানিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কৃষক সমাজকে রাঘব বোয়ালের হাত থেকে রক্ষা করার জন্য।


More News Of This Category

You cannot copy content of this page