• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার ।। / ২৩১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার ।।
হবিগঞ্জের  মাধবপুর    উপজেলার মনতলায় অপরূপা বালিকা   উচ্চ  বিদ্যালয়ের  ২০২৬  শিক্ষাবর্ষের এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ১৬ এপ্রিল  বৃহষ্পতিবার   বেলা  ১১ টার সময়  বিদ্যালয় প্রাঙ্গণে  উক্ত  বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজালাল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক একেএম নূরুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ, সাবেক জিবি সদস্য মোঃ রফিক উদ্দিন বিল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ জামিল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, প্রদীপ কুমার মহন্ত, আবু হাসানাত প্রমূখ। বক্তরা  শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের পরিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যত গঠনে নানামূখি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের বিদায়! শব্দটি শুনতে ছোট হলেও এর গভীরতা অনেক। আজ তোমরা এই বিদ্যালয় নামক দ্বিতীয় বাড়িটি ছেড়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছ। দীর্ঘ সময় তোমরা এখানে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের পাঠ নিয়েছ। তোমরা তোমাদের পরিশ্রম আর মেধা দিয়ে জীবনের সফলতা অর্জন করবে।  বিদায়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,  নাঈমা আক্তার, নবম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম । অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার।
আলোচনা সভা শেষে দোয়া মহফিল পরিচালনা করেন, মনতলা স্টেশন জামে মসজিদের ইমাম  হযরত মাওলানা মাহবুবুল করিম।এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি শিক্ষক রুহুল আমীন।

অভিযান টোয়েন্টিফোর , বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page