• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত

Reporter Name / ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

কাওছার আহমদ :

হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা থানায় একটি অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে তাহমিদুল ইসলাম (ফাহিম) গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার অংশ গ্রহন করে। আজ (১১ অক্টোবর) প্র্যক্টিক্যাল পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম শিপ্টের পরীক্ষা শেষে বিদ্যালয়ের বাড়ান্দায় আসলে দেবপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে আশিক মিয়া ফাহিম কে বখাটে একই গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মাসুমের সঙ্গে দেখা করতে বলে। ফাহিম বখাটে মাসুমের সঙ্গে দেখা না করায় দ্বিতীয় শিপ্টের পরীক্ষার আগ মুহুর্তে বখাটে মাসুম ফাহিমের উপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় ফাহিম কে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থী ফাহিমের বাবা আবু হানিফ মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page