• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মাধবপুরে মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রিপোর্টার : 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বর্জ্য ফেলে স্তূপ আকারে ‘ময়লার বার্গার’ তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় পাইওনিয়ার ডেনিম ও পাইওনিয়ার গার্মেন্টস কোম্পানি লিমিটেড তাদের কারখানা ও আবাসিক এলাকার বর্জ্য দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ফেলছে। সরেজমিন দেখা যায়, কোম্পানির গেটসংলগ্ন মহাসড়কের পাশে বিস্তীর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ জমে রয়েছে। শিল্পবর্জ্য ও গৃহস্থালি ময়লার মিশ্রণে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।  অনেকেই জানায়, দুর্গন্ধের কারণে রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দূষিত পরিবেশের কারণে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক পরিচ্ছন্নতাকর্মী জানান, কর্তৃপক্ষের নির্দেশেই প্রতিদিন সকালে ভ্যানে করে কারখানার বর্জ্য এনে সেখানে ফেলা হয়। তবে কোম্পানি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কোনো বর্জ্য এখানে ফেলা হয় না। এলাকার বাসাবাড়ির ময়লা ফেলার কারণে মানুষ ভুল বুঝছে।  যদিও স্থানীয়দের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, প্রতিদিন সকালে কোম্পানির কর্মীদেরই ভ্যানে করে বর্জ্য ফেলতে দেখা যায়। এ বিষয়ে তাদের কাছে ছবি ও ভিডিও প্রমাণও রয়েছে বলে জানায় তারা। এলাকাবাসীর মতে, শিল্পায়ন প্রয়োজন হলেও পরিবেশ ধ্বংস করে উন্নয়ন গ্রহণযোগ্য নয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ করা, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটি জীবাণুমুক্ত করা হোক। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, শিল্পবর্জ্য যথাযথ ব্যবস্থাপনা ছাড়া উন্মুক্ত স্থানে ফেলা হলে তা মাটি, পানি ও বায়ুদূষণের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬গ অনুযায়ী অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী শিল্প-কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও শোধন ব্যবস্থা নিশ্চিত করতে হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলীর মোবাইলে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে মোবাইলে কথা বলতে পারব না। অফিসে এসে কথা বলতে হবে।


More News Of This Category

You cannot copy content of this page