হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় অবস্থিত শাহজালাল সরকারি কলেজের ২০২৫ সালের এইচ এসসি পরিক্ষার্থী ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উক্ত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমানের বিদায় জনিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন রবিবার কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের সঞ্চালনায় এবং বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ করিম ইকবাল তাজওয়ালী। স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক একেএম নুরুল ইসলাম । বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক অলক চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রভাষক রীতা রানী দাস, প্রভাষক নীহার লাল মজুমদার, প্রভাষক নীল মনি পাল, প্রভাষক শাহ মোঃ শামসুজ্জামান প্রমূখ । প্রত্যেক বক্তাই বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমানের স্মৃতিচারণ করেন এবং পরিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । দোয়া পরিচালনা করেন, শাহজালাল সরকারি কলেজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান। এ সময় তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রভাষক আব্দুল্লাহ আল নোমান, ইংরেজি প্রভাষক সারুয়ার হাজারী পলাশ, প্রভাষক সুফিয়া বেগম, প্রভাষক দিলরোবা আক্তার, প্রভাষক মোঃ মারুফ, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক কানিজ ফাতেমা, প্রভাষক শিরিন আক্তার, প্রভাষক তাপসী রানী গোপসহ কলেজের ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সামিয়া রহমান, ক্যাডেট হোমাইয়া আক্তার প্রমূখ।