• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মাধবপুরে শাহজালাল সরকারি কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অভিযান 24 / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কাওছার আহমেদ :

হ‌বিগ‌ঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় অবস্থিত শাহজালাল সরকারি কলেজ-এ স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক অলক চক্রবর্তী। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রভাষক একেএম নূরুল ইসলাম, প্রভাষক রীতা রানী দাশ, প্রভাষক নীল মনি পাল এবং প্রভাষক সৈয়দ মহসিনুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, শামসুন্নাহার আরিশা, মহসিন আহমেদ, সাদিয়া জামান ও মোঃ মোখলেসুর রহমান। শুরুতেই স্বাগত বক্তব্য রা‌খেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শাহ মোঃ শামসুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের এবং পবিত্র গীতা পাঠ করেন হৃদয় দেবনাথ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


More News Of This Category

You cannot copy content of this page