• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

মাধবপুর মারামারির মামলায় প্রাইমারি শিক্ষক হাজতে

অভিযান 24 / ৪৮৭ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

 

আবুল হোসেন সবুজ, ষ্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের মাধবপুরে মারামারির মামলায় দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর অবশেষে জেলখানায় ঠাই হল প্রাইমারি শিক্ষক মনিরুজ্জামানের । তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এর সুন্দরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা যায়,  ২০২২ এর ২৬ আগস্ট সকালে সুন্দরপুর গ্রামের হাজি রহমতউল্লার ছেলে আব্দুল ওয়াহেদ তার বাড়ির পাশে একটি খাল থেকে কতিপয় গ্রামবাসীর সহায়তায় মাটি কেটে পরিস্কার করতে গেলে মনিরুজ্জামানরা দলবল নিয়ে বাধা দেয়।বাধা পেয়ে তারা চলে যায়।পরে ঐ দিন দুপুরে মসজিদ জুম্মার নামাজ পড়ে আব্দুল ওয়াহেদ এর লোকজন মনিরুজ্জামান দের বাড়ির পাশ দিয়ে নিজবাড়ি ফেরার পথে রামদাসহ দেশিয় অস্রসস্র নিয়ে পরিকল্পিত হামলা চালায়। এতে  প্রায় ১৫ জনকে রক্তাক্ত জখম হয়।  এসময় মনিরুজ্জামান এর রামদা’র আঘাতে আমানতউল্লা ও রজব আলী গুরতর আঘাত প্রাপ্ত হন বলে মামলায় উল্লেখ করেন।৷ এ ঘটনায় আব্দুল ওয়াহেদ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘদিন পর গত ২০ আগষ্ট ২৩ইং মনিরুজ্জামান৷ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এবিষয়ে জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল সরকার  অভিযান ২৪ ডট কমকে জানান,  সহকারি শিক্ষক মনিরুজ্জামান স্কুলে এমসি জমা দিয়ে আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন । এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান অভিযান ২৪ ডট কমকে  জানান, আমরা তার বেতন বন্ধ করে রেখেছি এবং তাকে বরখাস্তের প্রক্রিয়া ররয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page