• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ৮ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৩) নামের এক যুবককে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে মটকিরচর ঈদগাহ এলাকায় পৌঁছালে অভিযুক্ত সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক জোরপূর্বক ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে হোমনা উপজেলার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেলে ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার মাকে পুরো ঘটনা জানায়।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী নেই। মেয়েটা স্কুলে গিয়ে জীবনের বড় ক্ষতি নিয়ে ফিরেছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় আছি।

তিনি আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার দুপুর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নারী ও শিশু নির্যাতনের এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।


More News Of This Category

You cannot copy content of this page