• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা

শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন

অভিযান ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মজিবুর রহমান সুজন,

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজিপুর জেলা মৎস কর্ম।কর্তা মোঃ সাইফুল ইসলাম  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন আকন্দ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা এবং মৎস্য কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা এই উদ্যোগকে দেশব্যাপী চলমান মৎস্য সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কর্মকর্তারা জানান, দেশীয় মাছের এই পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুধু শ্রীপুরেই সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশ জুড়েই এই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে গাজীপুর জেলার প্রতিটি উপজেলা এবং তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। প্রাকৃতিক জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সাধারণ জনগণকে পোনামাছ ও মা মাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।


More News Of This Category

You cannot copy content of this page