• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

সখীপুরে ভবন সংকটে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রাণকেন্দ্রে ডাকবাংলো চত্বরের বিপরীতে নানাবিধ সমস্যা নিয়ে প্রাণী সম্পদ অফিসের কার্যক্রম চলছে।
গতকাল সোমবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তরে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার কচুয়া পূর্ব পাড়া ভূইয়া বাড়ির গৃহবধু নার্গিস আক্তার (মিতুর মা)৫ মাসের ছোট্ট একটি বাছুর ছোটাছুটি করার সময় বাঁশের আঘাত পেয়ে পেটের চামড়া ছিদ্র নিয়ে হাসপাতালে সেবা নিতে আসে।কিন্তু চিকিৎসা দেওয়ার শেডঘর না থাকায় তার সন্তানের মতো বাছুরটি প্রখর রোদে ডাক্তার সেবা দিচ্ছে দেখে মনে কষ্ট পেয়েছি।নার্গিস আক্তার বাছুরের যথাযথ চিকিৎসা পেয়ে তার আক্ষেপ ঘোঁচে গেছে। সখীপুরে প্রাণী সম্পদের এই ভবনটি ১৯৮২সালে নির্মাণ করা হয়।চারিদিকে প্রাচীর ঘেরা ১একর জমিতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতিষ্ঠিত।এ পশু হাসপাতালের একটি মাত্র জরাজীর্ণ দ্বিতল ভবনে আবাসনসহ চিকিৎসা কার্যক্রম চলছে।একটি মাত্র ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সামিউল বাছির হাসপাতালের ভবন ও জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন,আগেও হাসপাতালের নানা সমস্যার বিষয়টি লিখিত আকারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরও জানান, গত ৩মাস আগেও আবার নতুন করে জানানো হয়েছে।বর্ষা মৌসুমে হাসপাতালের প্রবেশ মুখ থেকে ভবনের চারিপাশসহ প্রায় সম্পূর্ণ আঙ্গিনা পানিতে নিমজ্জিত থাকে।সীমানা প্রাচীরের কয়েকটি অংশে দেয়াল ভেঙে গেছে।এ নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।চিকিৎসা ল্যাবসহ নানাবিধ সংকট থাকা স্বত্তেও সেবা যেন বিঘ্নিত না হয় প্রানান্তর চেষ্টা করি।এবিষয়ে টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবুল ইসলামের সাথে ভোরের কাগজের প্রতিনিধির সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,ঐ উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের নানান সমস্যার বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানানো হয়েছে।তিনি আরও বলেন,দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


More News Of This Category

You cannot copy content of this page