• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

সরাইলে তিতাস নদীতে যুবকের মৃত্যু

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  তিতাস নদীতে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি)বিকেল ৪টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া শাহজাদাপুর গ্রামের পশ্চিম শিকদার বাড়ির মরহুম লাল মিয়ার ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে ভাতিজা হাফিজুলকে সঙ্গে নিয়ে চাচা লোকমান মিয়া ফসলি জমি দেখার জন্য যাওয়ার পথে নৌকাযোগে তিতাস নদী পাড় হচ্ছিলেন। এ সময় লোকমান নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। এ অবস্থা হাফিজুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে লোকমানকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসমা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,লোকমান মিয়া মৃগী রোগী ছিল। নদী পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page