• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

অভিযান ডেস্ক / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 মোঃ রাকিবুর রহমান রকিব,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর কথিত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাইল হাসপাতাল মোড় এলাকায় সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রায়হান উদ্দিন বলেন, “মৌলবাদকে গালি দিয়ে এ দেশের মাটিতে কেউ টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয়, ব্রিটিশবিরোধী আন্দোলনেও আলেম-উলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হকের সামনে বাতিল কখনো টিকতে পারে না।”
তিনি এমপি রুমিন ফারহানাকে উদ্দেশ করে বলেন, “আপনি বক্তব্য প্রত্যাহার করুন এবং দেশের মুসলমানদের কাছে ক্ষমা চান।”
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সরাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জসিম আরেজী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লাল বাদশা, সহ-সাধারণ সম্পাদক মুফতি মারুফ জাহেদী, মাওলানা নূরে আলম আশরাফী, মাওলানা এরশাদ কাশেমী ও হাফেজ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।


More News Of This Category

You cannot copy content of this page