• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

কাওছার আহমদ , স্টাফ রিপোর্টার :
১২এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের লস্করপুর বেলি ক্লাব প্রাঙ্গনে অনির্বাণ পাঠাগারের সৌজন্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, ডিআইজি রুহুল আমিন শিপার, ডিআইজি ও হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রফেসর ডাঃ আশিষ কুমার বনিক, অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহা, নকশিকাঁথা ব্যান্ডের চিফ ভোকাল সাজিদ ফাতেমী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ গণেশ চন্দ্র, ডাঃ গোবিন্দ চন্দ্র, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, এডভোকেট ড.জগলুল কবির, ভাষা গবেষক শওকত আলী তালুকদার, মধুপুর চা বাগানের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানাজার মোঃ ফিরোজ হোসেন, সুরমা চা বাগানের ম্যানাজার বাবুল সরকার, ফিনলে টি রশিদপুর চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানাজার মোঃ আমজাদ হোসেন, ফিনলে টি, দারা গাঁও চা বাগানের জেনারেল ম্যানাজার ফরিদ শাহীন, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানাজার দীপন সিংহ, চন্ডিছড়া চা বাগানের ম্যানাজার সেলিমুর রহমান, সাংবাদিক আফছার আহমেদ বাহার প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশন করেন চুনারুঘাটের ঐতিহ্যবাহী সংগঠন ‘ধামালি চুনারুঘাট।’-এটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট মোস্তাক বাহার। এর পরপরই মঞ্চে ওঠে কন্ঠের যাদুকরী মায়ায় দর্শকদের আপ্লুত করেন মাধবপুর শিল্পকলার শিল্পী লক্ষ্মণ চক্রবর্তী ও দীপ্তি মোদক।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফটোসেশান পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, ডিআইজি ও হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ডিআইজি রুহুল আমিন শিপার। অতিথি ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন,-” ধামাইল নৃত্যের মাধ্যমে সিলেটের অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণপ্রবাহের সানন্দ বহিপ্রকাশ ঘটে। এটি সচরাচর দেখা যায় না, তাই ধামালি চুনারুঘাটের শিল্পীদের ধন্যবাদ জানাচ্ছি তাদের শৈল্পিক পরিবেশনার জন্য।” অতিথি হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন,-” মাননীয় প্রধান মন্ত্রীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অনির্বাণ পাঠাগারের মতো পাঠাগার আন্দোলন গড়ে তুলতে হবে, বই পাঠের অভ্যাস করতে হবে। ” অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধবপুর শিল্পকলার নির্বাহী সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ।


More News Of This Category

You cannot copy content of this page