অভিযান ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিকালে শ্রীঘর এসই এসডিইপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ছায়েব আলী, সাধারণ সম্পাদক মোঃ মরহম আলী। বক্তব্য রাখেন ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামীলীগের প্রাণশক্তি। যুবলীগকে আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।