• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
 প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না।

বিজয়নগরে গাড়ী চাপায় নিহত-৪ আহত-১

Reporter Name / ৩৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় ৪ জন সিএনজি আরোহী নিহত হয়েছে এবং ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৫০), ফরিদ মিয়া (৫০), একই গ্রামের দুদু মিয়া (৬৫) এবং খাটিংগা গ্রামের হোসনে আরা (৫৫)। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে সিলেটগামী প্রান আর,এফ,এল কোম্পানির কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩ ও ব্রাক্ষনবাড়িয়া গামী সিএনজি অটোরিকশা (ব্রাক্ষনবাড়িয়া থ ১১-২২৯৮) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয় এবং গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন নিহত হয়। এব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শাহজালাল মিয়া জানান, আজ বুধবার সকাল ৮ টার সময় রামপুর নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনা স্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হয় এবং আহত ৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় আরো ২ জন নিহত হয় । নিহত ৪ জনের লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। গাড়ি গুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থাগ্রহনের প্রস্তুতি চলছে।


More News Of This Category

You cannot copy content of this page