বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগওে উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, বিএনপি, জাসাস, ওয়াকার্সপাটি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
খুব ভোরে প্রভাতফেরী বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুম, মুক্তিযোদ্ধা মো. দবির আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ।