অভিযান ২৪ ডেস্ক :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১০ টার সময় প্রশাসনের আয়োজনে এক আনন্দ র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ( ভূম) মো. মেহেদী হাসান খান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুম, ওসি (তদন্ত) হাসান জামিন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তদের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হযরত মাওলানা মিছবা উদ্দিন।