• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেটে এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়নগরে রাতের আধারে কৃষকের জমি নষ্ট, পুলিশ প্রশাসন নীরব মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল   প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা

বিজয়নগরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

 বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের বাদেহাড়িয়া গ্রামে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হৃদয় আহমেদ (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাদেহাড়িয়ায় নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে ফুটবল খেলতে যায় হৃদয়। খেলার এক পর্যায়ে বলটি স্টেডিয়ামের পাশে নির্মাণ করা ভবনের ছাদে আটকে যায়। তখন স্টেডিয়ামের অফিস ভবনের ছাদ থেকে বলটি আনতে গেলে ভবনের উপর টানানো বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১২ টার সময় উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।
নিহত শিশু উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদেহাড়িয়া গ্রামের হেলাল মিয়া ছেলে । ঘটনার বিষয়টি চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: রবিউল ইসলাম ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।


More News Of This Category

You cannot copy content of this page