• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে বিল থেকে মরদেহ উদ্ধার

অভিযান 24 / ৪৯৮ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে এর থেকে সীমান্ত ২০০-৩০০ গজ দূরত্বে হবে। তবে এটি সীমান্ত সংক্রান্ত কোনো ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো কিসের তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে সেটি থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page