• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে ক্ষতিগ্রস্থ ঈদগাহ মাঠ, মুসল্লীদের ঈদের জামাত অনিশ্চিত

Reporter Name / ১১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্ষতিগ্রস্থ ঈদগাহ মাঠ, ঈদের জামাত অনিশ্চিত হতে পারে মনে করছেন সাধারণ মুসল্লীরা । সরে জমিনে জানা যায়, উপজেলার  চান্দুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে পানি উঠে তলিয়ে যাচ্ছে। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের  ধানের জমিতে বিনা অনুমতিতে বাঁধ দিয়ে মাছের চাষ করছেন।  এতে  বাধ হিসেবে  ব্যবহার করছেন  ঈদগাহ বাউন্ডারি।  এ দিকে জমির পানি আটকে রাখায়  তলিয়ে যাচ্ছ ঈদগাহ মাঠের ফ্লোর। যে কোনো সময় নষ্ট হয়ে ধসে পড়তে পারে ঈদগাহ মাঠের বাউন্ডারি । এ বিষয়ে ২০২৪ খ্রি: ১০ জুন  বিজয়নগর উপজেলা আইন শৃঙ্খলা সভায় উত্তাপিত হলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক ব্যবস্থা নিবেন বলে  জানালেওে অদ্যবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শামীউল হক চৌধুরী অভিযান ২৪ ডট কমকে জানান, মাসিক আইন শৃঙ্খলা সভায়  জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় নাই। যারা ধানের জমিতে অনুমতি ছাড়া অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হচ্ছে না ।এ বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)বিজয়নগর উপজেলা মোহাম্মদ মোজাহেরুল হক এর কাছ থেকে কোন বক্তব্য নেওয়া যায়নি। শুধু তার  নাম কোড করে কোনো কিছু  না লেখার  কথা জানিয়েছেন।  এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক অভিযান ২৪ ডট কমকে জানান,এলজিইডি কর্তৃপক্ষকে সমাধানের জন্য বলা হয়েছে, বিষয়াটি খতিয়ে দেখছি।


More News Of This Category

You cannot copy content of this page