• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

হাটহাজারীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩৯২ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি:
হাটহাজারীতে মোহাম্মদ দৌলত শরীফ (৫২)নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালের দিকে উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকায় লাশটি পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার নন্দীরহাটস্থ ধোপার দিঘির পাড় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা লাশটি দেখে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেই।খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে এবং লাশটিকে থানায় নিয়ে আসা হয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ শরীফ প্রতিবেদককে জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছি


More News Of This Category

You cannot copy content of this page