• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিজয়নগরে ভিক্ষা চাওয়ায় বৃদ্ধা মহিলা ভিক্ষুককে কুপিয়ে হত্যা

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধিঃ / ৫৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিক্ষা চাওয়ায় এক বৃদ্ধা মহিলা ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সাহায্য চাওয়ার ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ।নিহত ভিক্ষুক আমেনা বেগম কিশোরগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা।  জানা যায়, বিজয়নগর  উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঘাতক মানিক মিয়ার বাড়িতে ওই বৃদ্ধা মহিলা ভিক্ষা চাইলে সে ক্ষিপ্ত হয়ে ভিক্ষুককে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই ভিক্ষুক নারীর মৃত্যু হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতিক মানিক মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page