• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

নাসিরনগরে অবৈধভাবে মাটি উত্তোলনে বিভিন্ন মেয়াদে ৪ ব্যক্তিকে কারাদণ্ড

মোঃ আব্দুল হান্নান,ষ্টাফ রিপোর্টার / ৪৫৬ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলনের দায়ে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

১০ নভেম্বর ২০২৪ রােজ রবিবার দুপুরে ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লঙ্গন নদীর তীরে নাল জমি হতে অবৈধভাবে ভেকু দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩ এর ৭(ক) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় চার জন কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন,নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার।

দন্ডপ্রাপ্তরা হলেন ফারুক মিয়া (৪৮) পিতাঃ মরম আলী গ্রামঃ ফিউরি, বায়োজিদপুর, কিশোরগঞ্জকে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড।আশরাফ(৩৫) পিতাঃ আবদুর রহিম গ্রামঃ কামাউড়া, সোহাগপুর, আশুগঞ্জকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড,আরফিন শিকদার(৩২)পিতাঃ কামাল শিকদার গ্রামঃ সোহাগপুর, আশুগঞ্জকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড, হাফিজ মিয়া(২৩) পিতাঃ ফারুক শিকদার গ্রামঃ চর দুয়ান,পাথরঘাটা, বরগুনাকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নাসিরনগর থানায় সোপর্দ করা হয়


More News Of This Category

You cannot copy content of this page