• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

শনিবার কুয়াশার সঙ্গে বাড়বে শীত

অভিযান প্রতিবেদক / ৩০৮ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দেশের উত্তরাঞ্চলের আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (২২ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শনিবার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবারের (২৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বাড়বে।

এছাড়া আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ থাকতে পারে।


More News Of This Category

You cannot copy content of this page