ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরবাসীর যানজট নিত্য দিনের সঙ্গি । এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । ভোগান্তীতে পড়ছে রোগী সাধারণ , বিশেষ করে আমতলী, চম্পকনগর এবং সিঙ্গারবিল বাজারে এর ভয়াবহতা দেখা যায় । এসব বাজারের যানজটের প্রধান কারণ হিসেবে সিএনজি অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের অবৈধ চলাচল। বিশেষ করে আমতলী বাজারের দুই পাশ অটো রিকশার দখলে , তারপাশে আবার ফল বিক্রেতা, মাছ বিক্রেতাসহ রাস্তার দুই পাশেই ছ্টে ছোট দোকান বসে রাস্তা আটকে রাখে। ওই সব বাজারগুলোতে যেখানে সেখারে পার্কিং এর কারনেই মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে । প্রশাসনের লোকজন ওই রাস্তা দিয়ে নি রাত চলাচল করলেও না দেখার ভান করছে ।
ওই সব বাজারের উপর দিয়ে দূরদূরান্ত থেকে মালবাহী এবং যাত্রীবাহী যান আসার কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এর ফলে চিকিৎসা, জরুরী অবস্থা এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও বড় সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া, অবৈধ দোকানদাররা রাস্তার ওপর বসে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে।
এলাকার সুশীল সমাজের দাবি, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বিধি মোতাবেক বাজারে কমিটি গঠন করে তাদেরকে যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তার ওপর গাড়ি পার্কিং বন্ধ করার নির্দেশ দেওয়া হবে।