• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে কৃষকের সরকারি সেচের অপব্যবহার,কৃষকের ভোগান্তি

আলমগীর হোসেন:   / ৫৪১ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে বিএডিসি কর্তৃক প্রদানের কৃষকের পানি সেচের মেশিন ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তি মালিকানাধীন ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে সাধারণ কৃষক ভোগান্তিতে পড়ছে এবং  কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। এ নিয়ে ১০ই নভেম্বর (রবিবার) গ্রামের কৃষক মালিকসহ ১০জন স্বাক্ষরিত  উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,  চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী তার একক কর্তৃত্বে সরকারি বরাদ্দের সেচ মেশিন কৌশলে স্কিমের নিম্নভাগে তার নিচু জমিতে স্থাপন করায় উপরাংশে উচু জমিতে পানি দিতে কষ্ট পোহাতে হয়। তার এই একক কর্তৃত্বে কৃষকরা অতিষ্ঠ। এমনকি নিজের আর্থিক সুবিধা নিতে  নির্দিষ্ট সময়ের  এক থেকে দেড় মাস পর মেশিন চালু করেন এবং পার্শ্ববর্তী যত সেচ মেশিন আছে তাদের থেকে অতিরিক্ত চার্জ আদায় করেন। এতে কোন রশিদ ব্যবহার না করে ছোট টুকরা কাগজ ব্যবহার করেন। হারিয়ে ফেললে আবারও দিতে হয়। এমন আচরণে অনেকে জমি কৃষকরা পতিত রেখেছেন। আওয়ামী সরকারের  সময়ে প্রতিবাদ করতে কেউ সাহস পায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে অভিযান ২৪ ডট কমকে জানান, ৩ ডিসেম্বর উপজেলা সেচ কমিটির সভায় বিষয়টা নিয়ে উত্থাপন করা হবে এবং বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা করা হবে।

 


More News Of This Category

You cannot copy content of this page