• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
 প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা নবিনগরে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া ঠিকাদারের বর্ণিল আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন থেমে নেই বিজয়নগরের বালিয়াজুরী নদীর ব্রীজের  অভাবে ভোগান্তির স্বীকার  কৃষকরা রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সুস্থ সমাজ গঠনে সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি, জেলা প্রশাসক, সিলেট মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না।

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই।

অভিযান প্রতিবেদক / ৭০৩ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

   রুপালি পর্দার নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (জানুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

এর আগে, বেশ কিছুদিন সিসিইউতে থাকলেও রোববার (৫ই জানুয়ারি) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরআগে, শনিবার অভিনেতার বড় ছেলে ছেলে মিঠুন মিত্র জানান, ১০১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শরীর অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। তেমন কোনো অগ্রগতি নেই। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।

প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১লা জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।

তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, সেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, নবাব সিরাজউদ্দৌলা, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলংকার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গাঁয়ের ছেলে, পুত্রবধূসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।


More News Of This Category

You cannot copy content of this page