• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোয়েন্দা সদস্য গ্রেফতার

Reporter Name / ৭২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া দুই গোয়েন্দা সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই দুই সদস্যকে গ্রেফতার করে বুধবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও কনস্টেবল মো. সোহরাব হোসেন (৩০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ওই দুই সদস্যেকে গ্রেফতার করা হয়। তাদের বাসায় অবৈধভাবে গোলাবারুদ সংরক্ষিত ছিল এবং ওই সময় তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো. সোহেল আহমেদ বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ কররেন।


More News Of This Category

You cannot copy content of this page