• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে যুবদল নেতা রোবেলের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ, দুই ভাই পলাতক

মোঃ আলমগীর হোসাইন / ৮২৯ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহ ও কোরবানির মাংস কাটা নিয়ে বাক-বিতণ্ডার জেরে ইছাপুরা ইউনিয়ন যুবদল নেতা রোবেল ও তার ছাট ভাই আলমগীরের  বিরুদ্ধে বড়  ভাই দুলাল মিয়াকে(৫০) হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৮ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে।

নিহতের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিন  অভিযান ২৪ ডট কমক জানান, বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলাল মিয়ার বিভিন্ন সময় পারিবারিক কলহ  হতো। ঈদের দিনে শনিবার দুপুরে কুরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে  যাওয়ার  সময়  মৃত্যু বরণ করেন।  পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রোবেল ইছাপুরা ইউনিয়ন বিএনপি যুবদলের সাংগঠনিক সম্পাদক ।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগির পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 


More News Of This Category

You cannot copy content of this page