• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত মাধবপুরে ফুয়াদ হাসান সাকিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগ‌রে আন্তর্জা‌তিক নারী দিবস উদযাপন রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার আলফাডাঙ্গার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যৌথ বাহিনীর সচেতনতামূলক মহড়া খেজুর গাছে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন ।ইঞ্জিনিয়ার শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় পোস্টাল ভোটার ৪০ হাজারের বেশি

অভিযান ডেস্ক:   / ২২৯ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার পোস্টাল ভোটার ৪০ হাজারের বেশি নথিভূক্ত হয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই নথিভুক্তির সংখ্যা এখন চূড়ান্ত। তবে ভোট প্রদান প্রক্রিয়া এখনও চলমান থাকায় ভোটার কর্তৃক ভোট দেওয়ার সংখ্যা প্রতিদিনই হালনাগাদ হচ্ছে।

নির্বাচন কমিশন ওয়েবসাইটের পোস্টাল ভোট (বিডি) সংক্রান্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নথিভুক্ত এসব ভোটারের মধ্যে এ পর্যন্ত ( ৪ ফেব্রুয়ারি রাত নয়টা) প্রায় ১৯ হাজার ২৭০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

এর মধ্যে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু থাকা আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ১৭ হাজার ৮৮৮ জন, আর দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত ভোটারদের জন্য প্রযোজ্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ১ হাজার ২৮৮ জন। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পোস্টাল ভোটে মোট নথিভুক্ত ভোটার ১ হাজার ৮১২ জন। এর মধ্যে ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন ৬২৬ জন, তবে আইসিপিভিতে এখনো কেউ ভোট দেননি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট নথিভুক্ত ভোটার ৫ হাজার ৯৯৫ জন। এখানে ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৬ জন এবং আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন ৩০৮ জন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ৯ হাজার ৭৪৮ জন। এর মধ্যে ওসিভিতে ভোট দিয়েছেন ৪ হাজার ২৮০ জন, আর আইসিপিভিতে এ পর্যন্ত ভোট দিয়েছেন ১৪ জন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোট নথিভুক্ত ৯ হাজার ৩৪২ জন। এখানে ওসিভির মাধ্যমে ভোট দিয়েছেন ৩ হাজার ৯১১ জন এবং আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন ১৪ জন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট নথিভুক্ত ভোটার ৮ হাজার ১১৪ জন। এ আসনে ওসিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন ৪ হাজার ২৭ জন, আর আইসিপিভির মাধ্যমে ভোট দিয়েছেন ৪১৪ জন।

সবশেষে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে পোস্টাল ভোটে নথিভুক্ত ভোটার ৫ হাজার ১৭১ জন। এর মধ্যে ওসিভির মাধ্যমে ভোট দিয়েছেন ২ হাজার ২৮৮ জন এবং আইসিপিভির মাধ্যমে এ পর্যন্ত ভোট দিয়েছেন ৫৩৮ জন। এ বিষয়ে

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘পোস্টাল ভোটে নথিভুক্তির সময়সীমা শেষ হলেও ভোট গ্রহণ এখনও চলমান রয়েছে। ফলে আগামী দিনে ভোট প্রদানের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’


More News Of This Category

You cannot copy content of this page