• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

মাধবপুরে ২ কোটির টাকার ভারতীয় ওষুধ জব্দ

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

  হীরেশ ভট্টাচার্য হিরো,  স্টাফ রিপোর্টার
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ান। আশ্চর্য হলে সত্য যে, একই সঙ্গে ভারতীয় ফুচকাও জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা।

তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনিপ্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category

You cannot copy content of this page