• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ বালাগঞ্জবাসী

অভিযান ডেস্ক:   / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট থেকে:

সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে তীব্র গরম অপরদিকে বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছে মানুষ। বিদ্যুৎ সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে।জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত টানা ৭দিন বালাগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বালাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রিফাতপুর, চড় হাড়িয়া, চর সুবিয়া, মানন, গরমলি, হাসামপুর গ্রামসহ উপজেলার অধিকাংশ এলাকার একাধিক গ্রামের বাসিন্দারা এই ৭দিন একাধারে বিদ্যুতের দেখা না পেয়ে তারা ক্ষুভে ফুঁসেছেন। তবে উপজেলা প্রশাসনের অফিস পাড়ায় মাঝে মধ্যে ১০-১৫ মিনিট বিদ্যুতের আসা-যাওয়ার ভেল্কিবাজি ছিল বলে প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন।প্রাকৃতিক দুর্যোগের কথা বলে ইচ্ছে করেই দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতির চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজার ও দোকানগুলোতে ২ টাকার মোমবাতি ১০-১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।৭ দিন বিদ্যুৎবিহীন থাকায় পুকুর বা নদীর পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। নবীনগর এলাকার বাসিন্দা সন্তোষ চক্রবর্ত্তী বলেন বালাগঞ্জে বিগত একমাস যাবৎ বিদ্যুতের লোডশেডিং শুরু হলে দিনে বা রাতে এক ঘন্টা বিদ্যুৎ থাকলেও তিন-চার ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুতের এমন বিপর্যয়ে বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন। ধান মাড়াই-ঝাড়াইয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। চলমান এসএসসি পরীক্ষার্থীরা এই পরিস্থিতির অন্যতম বড় ভুক্তভোগী। এসএসসি পরীক্ষার্থীরা বলেন, গত এক সপ্তাহ বিদ্যুৎ না থাকায় আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়েছে। প্রচন্ড গরমের কারণে পড়ার জন্য টেবিলে বসতে কষ্ট হয়। বিদ্যুৎ না থাকার কারণে রাতে ঘুমাতেও পারি না। আরেক এসএসসি পরীক্ষার্থী হাসান বলেন, লোডশেডিংয়ের কারণে লেখাপড়ায় মারত্মক ব্যাঘাত ঘটছে। আমরা চাই, বিদ্যুতের এই সমস্যার দ্রুত সমাধান হোক, যাতে আমরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারি।এই অঞ্চলে লোডশেডিংয়ের পাশাপাশি তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির জিনিসপত্র নষ্ট হচ্ছে, মানুষজনকে তীব্র কষ্ট ভোগ করতে হচ্ছে। রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকার ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। রাতের তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। দিনের তুলনায় রাতে ভয়াবহ লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে একদিকে তীব্র গরম অপরদিকে রাতের বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছেন উপজেলার বাসিন্দারা। তীব্র লোডশেডিংয়ের কারণে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজারগুলোতে ব্যবসায়ীদের লোকসান গুণতে হচ্ছে। করাত কল, ধান, আটাসহ মসলা ভাঙার মিলগুলো বন্ধ রয়েছে। বেশি লোকসানে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা। নিয়মিত বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি ও দোকানপাটে রক্ষিত ফ্রিজের মালামাল নষ্ট হয়ে গেছে বলে অনেকে অভিযোগ করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বালাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ৭ দিন উপজেলার একাধিক এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। দিনের বেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন অংশে কাজ করার কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকে। আর চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় রাতে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।


More News Of This Category

You cannot copy content of this page