• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের গেজেট প্রকাশ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বিদেশে কাটাতে হয়েছে : প্রধানমন্ত্রী কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক ব্রাহ্মণবাড়িয়ায়  ১১ বছরের শিশু গৃহকর্মী নির্যাতন,ডাক্তার দম্পতির বিরুদ্ধে অভিযোগ এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ বালাগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী হবিগঞ্জে পানি বেড়ে যাওয়ায় কৃষকরা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা, তলিয়ে গেছে হেক্টর জমির ধান আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে ভারতীয় কোটি টাকার পণ্য ধ্বংস বোধিবৃক্ষে পবিত্র চন্দ জল ও ফূল ঢেলে বুদ্ধ পূর্ণিমার উদযাপিত মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, ৮ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি

কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক

অভিযান ডেস্ক:   / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মোঃ নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসল রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। রিপন উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই রিপন শিকদার আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তিনি ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে করে নিয়ে আসেন, যা উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (এন্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা: এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোকান বা ঘরের ভেতরে লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


More News Of This Category

You cannot copy content of this page