• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সিলেট মহানগরীতে সপ্তাহব্যাপী ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬ চুনারুঘাটের সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি ফয়সলের নির্দেশ সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত নেত্রকোণায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে থানায় মামলা থানচিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বাজেট নিয়ে ধারণা নেই মাধবপুরের ৫ চা বাগানের শ্রমিকদের নেত্রকোণায় ম্যাসাজ পার্লার কি নিষিদ্ধ পল্লীঃ অস্বস্তি জনমনে সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ অষ্টগ্রামে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত আসলেই ম্যাসাজ পার্লার নাকি নিষিদ্ধ পল্লীঃ অস্বস্তি জনমনে

পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বিদেশে কাটাতে হয়েছে : প্রধানমন্ত্রী

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তাকে দীর্ঘ সময় বিদেশে প্রবাস জীবন কাটাতে হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদেশে থাকাকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার ছেলে বর্তমানে ব্রিটেনে থাকেন। আমাকেও একসময় রাজনৈতিক কারণে সেখানে থাকতে হয়েছে। প্রবাসে থাকাকালীন ওখানকার স্কুলগুলো দেখে আমার খুব কষ্ট হতো। ভাবতাম, আমার দেশের স্কুলের শিক্ষার্থীরা কবে এমন সুন্দর পরিবেশে স্কুলে যাবে।  শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি শিক্ষাঙ্গনের বর্তমান অবস্থা চাই না, আমূল পরিবর্তন চাই। আগামী জুলাই মাস থেকে সরকার ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস এবং জুতা প্রদান করবে। আমরা চাই শিক্ষার্থীরা একটি সুন্দর ও সম্মানজনক পরিবেশে পড়াশোনা করুক।’  ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, শহিদদের আকাঙ্ক্ষা ছিল মানুষ মুক্তভাবে কথা বলবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে। শুধু শ্রদ্ধা নিবেদন নয়, তাদের সেই স্বপ্ন পূরণ করাই এখন আমাদের মূল লক্ষ্য।  দেশের নারী শিক্ষার উন্নয়নে বড় ঘোষণা দিয়ে সরকারপ্রধান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল। এবার আমরা স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে ভালো ফলের ভিত্তিতে উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি সংকটে দেশের মানুষ কষ্ট পেয়েছে। এই সমস্যা সমাধানে আমরা বিরোধী দলের দেয়া প্রস্তাব গ্রহণ করেছি এবং একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান আসবে।


More News Of This Category

You cannot copy content of this page