• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সিএনজির ধাক্কা, প্রাণ গেল কিশোরের মাধবপুরে মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ সীমান্তে অব্যাহত হত্যা: আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণ বাড়িয়ায় হেফাজত ইসলামের প্রতিবাদ সভা। নিজ পিতার লালসার শিকার কিশোরীঃ ৬ মাসের অন্তঃসত্ত্বা পাহাড়ি ঢলে সুরমা চা বাগানের সেতু-সড়ক লন্ডভন্ড, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘর উপহার প্রদান কসবায় বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত, সীমান্তে উত্তেজনা। ‎ নিত্যপণ্যের বাজারে হিমসিম খাচ্ছে ভোক্তা বান্দরবান সাচিংপ্রু জেরী এমপি পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করার লক্ষ্য

আখাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সিএনজির ধাক্কা, প্রাণ গেল কিশোরের

অভিযান ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

অভিযান ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় রনি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম টানা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি গোপীনাথপুর এলাকার রৌফ মিয়ার ছেলে। জানা গেছে, সিএনজি চালক মো. জুয়েল মিয়া (২৫) গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে সিএনজিতে থাকা যাত্রী রনি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। সিএনজি চালক জুয়েল মিয়া আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার জাকির মিয়ার ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান জানান, পৌনে ১২টার দিকে দুর্ঘটনায় আহত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।


More News Of This Category

You cannot copy content of this page