• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ট্রাম্পের

অভিযান ডেস্ক / ৩২৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অভিযান ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি সবসময় সচল রাখা হবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে কোনো ধরনের চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখা হবে এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

ট্রাম্প উল্লেখ করেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। তার অভিযোগ, অতীতে তেহরান বিভিন্ন সময়ে এই নৌপথকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করেছে।

তিনি বলেন, ইরান আগে হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছিল এবং এটিকে কৌশলগতভাবে ব্যবহার করেছে। তবে তার বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে এই প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

তথ্যসূত্র অনুযায়ী, এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

 


More News Of This Category

You cannot copy content of this page