• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

চামড়া সংরক্ষণে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অভিযান ডেস্ক / ১৩০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

অনুপম মারমা, বান্দরবান প্রতিনিধি : 

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ মে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ,সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন,পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার

মোঃ জমির উদ্দিন, সদর জামের মসজিদের খতিব মোঃ আনিসুল্লাহ মোবারক প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ না করার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করলেও অনেকেই তা যথাযথভাবে ব্যবহার করেন না। ফলে চামড়ার গুণগত মান কমে যায় এবং বাজারমূল্যও হ্রাস পায়।

প্রশিক্ষণে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম, লবণের সঠিক ব্যবহার, সংরক্ষণের সময়কাল এবং পরিবহনের পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের সরকার প্রদত্ত লবণ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ৪টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেম স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

 

 


More News Of This Category

You cannot copy content of this page