• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার শঙ্কা ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে

অভিযান ডেস্ক / ৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া এসব তথ্য জানান।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালিগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী ও মনপুরা থানা যুবলীগের সক্রিয় সদস্য মাকসুদুর রহমান বাবলু।

ছয় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মাহমুদুর রহমান। আসামিপক্ষে তাদের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ নেতাকর্মী সমবেত হন। জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে নেওয়ার সময় তারা জয়বাংলা স্লোগান ও সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এসময় ছয় জনকে গ্রেফতার করা হয় এবং অন্যরা পালিয়ে যান। এই ঘটনায় তাদের নাম উল্লেখ করে রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ধানমন্ডি মডেল থানার এসআই মিঠুন সিংহ।

 


More News Of This Category

You cannot copy content of this page