• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন

অভিযান ডেস্ক / ১০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

জেলা প্রতিনিধি মাদারীপুর :
মাদারীপুরের কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে   ধারালো অস্র দিয়ে কিুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
​আহত ব্যক্তিরা হলেন—উপজেলার চরদৌলতখান (সিডিখান) ইউনিয়নের বাসিন্দা আবু তালেব মোল্লা(৩০), মোতালেব মোল্লা(২৫) (উভয়ের পিতা আব্দুস ছালাম মোল্লা) এবং রাজিব মোল্লা (২৩)(পিতা রশিদ মোল্লা)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে চরদৌলতখান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঢাকিকান্দি গ্রামে আহতদের নিজ বাড়িতে এ হা*ম*লার ঘটনা ঘটে।

অভিযোগ মতে, এলাকার মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ৬নং ওয়ার্ডের মাথাভাঙা গ্রামের মৃত দেলোয়ার মোল্লার ছেলে কবির মোল্লা (৩৫), হুমায়ুন মোল্লা (৩৩), হাসু মোল্লা (৩৮) ও খবির মোল্লা (৩০) এবং খালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লাসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, চাপাতিলসহ দেশীয় অ*স্ত্রশ*স্ত্র নিয়ে এ হা*মলা চালায়।
​হামলাকারীরা আহতদের হাত, পা ও পিঠে এলোপাতাড়ি কু*পিয়ে গুরুত্বর জ*খম করে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দাবি, ঘটনার নেপথ্যে হুকুমদাতা হিসেবে ছিলেন আব্দুল মান্নান মোল্লা।
​খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


More News Of This Category

You cannot copy content of this page