বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সুদীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে হাঁটি হাঁটি পা পা করে আজ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবার আলো ছড়াতে প্রস্তুত ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’। গত ১০ সেপ্টেম্বর (২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘অভিযান সেন্টারে’ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক কোম্পানির গৌরবময় শুভ যাত্রা সূচিত হয়েছে।
‘অভিযান এডুকেশন প্রোগ্রাম’-এর মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে দিনটি রূপ নিয়েছিল এক উৎসবমুখর মিলনমেলায়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ‘অভিযান’-এর নিষ্ঠাবান সদস্য মোঃ সেলিম রেজা ভূইয়ার প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিআরডিপির চেয়ারম্যান এবং ইছাপুরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম জহিরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে অভিযানের দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করে বলেন, “অভিযান কেবল একটি নাম নয়, এটি বিজয়নগরের মানুষের ভরসা ও কল্যাণের প্রতীক। আজ এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখায় আমরা অত্যন্ত গর্বিত। আমি দেশ ও বিদেশে এই কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: মোঃ আলমগীর হোসাঈন (দপ্তর সম্পাদক, প্রেসক্লাব বিজয়নগর এবং উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের দর্পণ) শুভ্র ভট্টাচার্য্য (সিলেট জেলা সভাপতি, অভিযান এবং প্রতিনিধি, সূর্য শপথ) নানু মিয়া সর্দার (পরিচালক, অভিযান), পুতুল আফরিন (অফিস ইনচার্জ, অভিযান)
বক্তারা সকলেই অভিযানের এই নতুন রূপান্তরকে স্বাগত জানান এবং জনকল্যাণে এর ভূমিকা অনন্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘অভিযান এডুকেশন প্রোগ্রাম’-এর অধীনে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং বিশেষ উদ্বোধনী পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠে পরিবেশিত সুমধুর সঙ্গীত এবং চমৎকার দলগত নৃত্য পুরো অনুষ্ঠানস্থলে এক জাদুকরি আবহের সৃষ্টি করে। মধ্যাহ্নভোজের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ ও আলোড়িত করে।
অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ-এর দূরদর্শী কর্ণধার, চেয়ারম্যান, সূর্য শপথ পত্রিকার সম্পাদক এবং প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি, লেখক ও সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ তাঁর সমাপনী বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা কেবল ব্যবসা নয়, শতভাগ সেবার ব্রত নিয়ে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল কোম্পানী লিঃ’-এর আন্তর্জাতিক যাত্রা শুরু করেছি। স্বাস্থ্য ও অন্যান্য পণ্য সামগ্রী হবে অত্যন্ত কার্যকর এবং সাধারণ মানুষের একদম সুলভ মূল্যের মধ্যে। আধুনিক ই-কমার্স প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা দেশ-বিদেশে পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করব। বিশেষ করে, আমাদের ‘অভিযান’ এনজিও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার চূড়ান্ত সরকারি অনুমোদন পাওয়ায় আমাদের অভিযান পরিবার অত্যন্ত গর্বিত। একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে অভিযান এডুকেশন প্রোগ্রামের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কোম্পানির পরিচালকবৃন্দ এবং এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণটির সাক্ষী হন।
এক নজরে ‘অভিযান’-এর গৌরবময় ইতিহাস ও ঐতিহাসিক রূপান্তর (২০০২ – ২০২৬)
আজকের এই আন্তর্জাতিক রূপান্তরের পেছনে রয়েছে দীর্ঘ ২৪ বছরের নিরলস পরিশ্রম, আইনি স্বীকৃতি ও ধারাবাহিক সাফল্যের গল্প: