• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বিজয়নগরে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযান ডেস্ক / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার: 
‘সত্য ও ন্যায়ের পথে’—এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় সংবাদমাধ্যম ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ‘অপরাধ সংবাদ’-এর স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়নগর থানার এসআই মো. মোজাম্মেল, ‘সূর্য শপথ’ পত্রিকার সম্পাদক ও ‘অভিযান’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জহিরুল ইসলাম খান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুমায়ুন ভূঁইয়া।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, ন্যায়বিচার ও সত্যের পক্ষে সংবাদমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, সমাজের অসংগতি ও অপরাধের চিত্র জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মানুষের কল্যাণে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে ‘অপরাধ সংবাদ’-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিজয়নগরের স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান২৪ ডটকম
বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page